এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করছে ভারত
পাকিস্তান-ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার রেশ এবার দেখা গেল আন্তর্জাতিক ক্রিকেটেও। আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপেও অংশ নিচ্ছে না তারা।
পাকিস্তান-ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার রেশ এবার দেখা গেল আন্তর্জাতিক ক্রিকেটেও। আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপেও অংশ নিচ্ছে না তারা।
পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের ম্যাচে যারা হারবে তারাই বিদায় নেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসর থেকে। এমন সমীকরণের ম্যাচে লাহোরের জার্সিতে অভিষেক হয় সাকিব আল হাসানের। ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাটিংয়ে আলো ছড়াতে পারেননি তিনি। ইনিংসের শেষের দিকে ব্যাটিংয়ে নেমে আহমেদ দানিয়ালকে স্কুপ করতে গিয়ে গোল্ডেন ডাক মেরেছেন তারকা এই অলরাউন্ডার। বোলিংয়েও দিনটা ভালো যায়নি সাকিবের।
গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৬৫ বলে ১১২ রান করেন লোকেশ রাহুল। তার ৪টি ছক্কা ও ১৪ চারে সাজানো ইনিংসে ভর করেই আগে ব্যাট করে ১৯৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস। এমন ইনিংসের পর রাহুলেরই নায়ক হওয়ার কথা ছিল ম্যাচের। তবে তাকে দর্শক বানিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন শুভমান গিল ও সাই সুদর্শন। বিশেষ করে সুদর্শন ছিলেন অনবদ্য।
২১৯ রান তাড়ায় যেমন শুরু প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসকে সেটাই এনে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী ও ইয়াশভি জয়সাওয়াল। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ৮৯ রানও তোলে তারা। ১৫ বলে ৪০ রান করা সূর্যবংশী আউট হলেও হাফ সেঞ্চুরি করে থেমেছেন জয়সাওয়াল। শেষের দিকে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন ধ্রুব জুরেলও। তাদের এমন ব্যাটিং পারফরম্যান্সের পরও হারপ্রীত ব্রার, আজমতউল্লাহ ওমরজাই ও মার্কো জানসেনের সঙ্গে পেরে উঠতে পারেনি রাজস্থান। ১০ রানের জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে পাঞ্জাব কিংস। ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফের আরও কাছে চলে গেছেন শ্রেয়াস আইয়াররা।
ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধাবস্থায় পাকিস্তান সুপার লিগে ব্যস্ত ছিলেন ইংলিশ ক্রিকেটার টম কারান। তিনি লাহোর কালান্দার্সের হয়ে এই টুর্নামেন্টে মাঠে নেমেছিলেন। নিরাপত্তার কারণে এই সংঘাতের মাঝেই পিএসএল স্থগিতের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রুবাইয়া হায়দার ঝিলিকের সঙ্গে ভালো শুরু পেলেন শারমিন সুলতানা, আফিয়া আসিমা ইরা ও স্বর্ণা আক্তার। তবে তাদের কেউই বাংলাদেশ ইমার্জিং নারী দলকে একা টানতে পারলেন না। ইনিংসও বড় করতে পারলেন না কেউই। আলেকজান্দ্রা ক্লার ক্যান্ডলারের সঙ্গে ডেলমারি টাকারের দারুণ বোলিংয়ে ১১৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। একশ'র বেশি রান তাড়ায় ফে টানিক্লিফ, ক্লার ক্যান্ডলার ও সিমোনে লরেন্সের ব্যাটে ৮ উইকেটের বড় জয় পেয়েছে সাউথ আফ্রিকা ইমার্জিং নারী দল। এ জয়ে ওয়ানডের পর ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে সফরকারীরা।
স্থগিত হওয়া আইপিএল আবারও শুরু হওয়ায় ভারতে ফিরেছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজরা। তবে চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে থাকায় ভারতে ফিরতে পারেননি রভম্যান পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটারের বদলি হিসেবে শিভাম শুক্লাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
সবকিছু ঠিক থাকলে ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইপিএলের ফাইনাল। যদিও ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতে এক সপ্তাহ বন্ধ ছিল আইপিএল। এই টুর্নামেন্টটি আবার শুরু হওয়ার পর ফাইনাল পিছিয়ে গেছে ৩ জুন। সূচি চূড়ান্ত হলেও প্লে অফের জন্য কোনো ভেন্যু ঘোষণা করেনি বিসিসিআই।
প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে আজ (শনিবার) রাতে পিএসএলে লাহোর কালান্দার্সের জার্সিতে মাঠে দেখা যাবে বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারকে। গত বছরের নভেম্বরে শেষবার আবুধাবির টি-টেন টুর্নামেন্টে খেলেছিলেন তিনি।
রিশাদ হোসেন ও নাহিদ রানার ভিসা সমস্যার অবসান হয়েছে। দুবাইয়ে টানা তিনদিন বিমানবন্দরে আটকে থাকার পর তারা অবশেষে বাংলাদেশের টি–টোয়েন্টি দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে জরুরি বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো নাসুম আহমেদকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দ্রুততম সেঞ্চুরি ও ছক্কার রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন। শারজাহতে ৫৪ বলে ১০০ রানের ইনিংসে তিনি মেরেছেন ৯টি ছক্কা, যা বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ। তার ব্যাটে ভর করে বাংলাদেশ তোলে ১৯১ রান। পরে তানজিম হাসান সাকিব- মুস্তাফিজুর রহমানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত হয় ২৭ রানে।
প্লে-অফের দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না কলকাতা নাইট রাইডার্সের সামনে। প্রতিপক্ষ শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ভেন্যু এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু মাঠে বল গড়ানোরই সুযোগ দিল না আকাশ ভাঙা বৃষ্টি।