ভারতের এই দলকে হারানো কঠিন: স্টোকস
পরপর দুই টেস্টে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বেন স্টোকস। লর্ডসের পর ম্যানচেস্টারেও সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু পুরস্কার পেলেও এবার আর আনন্দ পাননি তিনি। কারণ ম্যাচ জিততে পারেনি তার দল।
পরপর দুই টেস্টে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বেন স্টোকস। লর্ডসের পর ম্যানচেস্টারেও সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু পুরস্কার পেলেও এবার আর আনন্দ পাননি তিনি। কারণ ম্যাচ জিততে পারেনি তার দল।
সেঞ্চুরি থেকে তখন ১১ রান দূরে রবীন্দ্র জাদেজা! তিন অঙ্ক ছুঁতে আরেক ব্যাটার ওয়াশিংটন সুন্দরের চাই ২০ রান। ম্যানচেস্টার টেস্টের শেষদিনের শেষ বিকেলে তখনো বাকি ১৫ ওভারের খেলা। এমন সময় ওয়াশিংটন ও জাদেজার কাছে গিয়ে হাত মেলাতে চাইলেন বেন স্টোকস। জয়ের সম্ভাবনা না থাকায় ড্র মেনে নিয়েই ইংল্যান্ডের অধিনায়ক এগিয়ে গিয়েছিলেন, সেটা বুঝতে বাকি থাকার কথা নয়। তবে ভারতের দুই ব্যাটারের কেউই হাত মেলালেন না। পরোক্ষণেই আম্পায়ারের কাছে গিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানালেন স্টোকস। তাতেও কাজ হলো না।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির আগামী মৌসুমের জন্য গ্রাউন্ডস কমিটির কাছে তিনটি ভেন্যুর আবদার করেছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। দুই পক্ষের আলোচনা শেষে টুর্নামেন্ট কমিটির সেই চাওয়া পূরণ করছে গ্রাউন্ডস কমিটি। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টির কোনো ম্যাচ রাখা হয়নি ঢাকা ও চট্টগ্রামে। তিনটি ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে সিলেট, রাজশাহী ও বগুড়াকে।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসে আগের ম্যাচেই ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। পরের ম্যাচে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে সেঞ্চুরি করলেন ৩৯ বলে। হেডিংলিতে ব্রেট লি, স্টিভ ও’কেফি, ড্যান ক্রিস্টিয়ানদের উপর তাণ্ডব চালিয়ে ৪৬ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের অধিনায়ক।
চতুর্থ দিনের শেষ বিকেলে থেকেই মাটি কামড়ে উইকেটে পড়েছিলেন শুভমান গিল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ৩১১ রানে পিছিয়ে থাকার সঙ্গে রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারানো ভারতকে উদ্ধার করতে ওমন ব্যাটিংয়ের বিকল্প ছিল না ডানহাতি ব্যাটারের। শেষের দিনের সকালে ১৯২ বলে ৯০ রানে পৌঁছান ভারতের অধিনায়ক। নব্বই ছোঁয়ার পর আবারও সাবধানী হয়ে উঠলেন গিল। সেঞ্চুরি পেতে পরের ১০ রান করলেন ৩৬ বলে।
একটা সময় ডিপিএলে খেলে গেছেন অরুণ লাল, প্রণব রায়, ওয়াসিম জাফর, অজয় জাদেজা, অরবিন্দ ডি সিলভা, সনাৎ জয়াসুরিয়া, ওয়াসিম আকরাম, সেলিম মালিক, মোহাম্মদ ইউসুফের মতো ক্রিকেটার। সবশেষ এক যুগে খেলেছেন দীনেশ কার্তিক, ইয়ন মরগান, ডেভিড মালান, লুক রাইটরাও। তবে সবশেষ কয়েক বছরে ক্রমশই কমেছে তারকা ক্রিকেটারের সংখ্যা। ডিপিএলে একটা সময় বিদেশি তারকার কমতি না থাকলেও বর্তমানে দেশের ঘরোয়া টুর্নামেন্টে বিদেশিই খেলাচ্ছে না ক্লাবগুলো।
‘বিসিবির উচিত আমাকে নিয়োগ দেওয়া!’ ২০২৩ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে কাজ করার সময় এমন মন্তব্য করেছিলেন জুলিয়ান রস উড। বাংলাদেশের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেও সেভাবে কখনই প্রস্তাব মেলেনি ইংলিশ এই কোচের। অবশেষে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন জুলিয়ান উড। আপাতত তিন সপ্তাহ লিটন দাস, তানজিদ হাসান তামিমদের নিয়ে কাজ করবেন তিনি।
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির গত আসরের খেলা হয়েছে সিলেটের দুই ভেন্যুতে। নতুন মৌসুম শুরুর আগে ভেন্যুর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া ২০ ওভারের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটি হবে দেশের তিনটি ভেন্যুতে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদীন নান্নু।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ছয় বলে বাঁচাতে হতো সাত রান। হাতে ছিল ছয় উইকেট। এমন সমীকরণে সাধারণত বোলাররা ভরসা করেন ইয়র্কারে। কিন্তু ম্যাট হেনরি বেছে নিয়েছেন একদম ভিন্ন পথ। কোনোপ্রকার ইয়র্কার ছাড়াই দলকে শিরোপা এনে দিয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটে রানের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছেন জো রুট। গত শুক্রবার একদিনেই তিনি টপকে যান রাহুল দ্রাবিড়, জ্যাক কালিস ও রিকি পন্টিংকে। বর্তমানে রুটের সামনে শুধুই শচিন টেন্ডুলকার, যার সংগ্রহ ১৫,৯২১ রান। রুট পিছিয়ে রয়েছেন দুই হাজার ৫১২ রানে।
এশিয়া কাপের সূচি চূড়ান্ত হওয়ার পর আবারও আলোচনায় এসেছে ভারত-পাকিস্তান ম্যাচ। আসন্ন সেপ্টেম্বর মাসে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল।
এশিয়া কাপ কোন সময়ে আয়োজিত হবে সেই প্রশ্ন উঠেছিল সাম্প্রতিক সময়ে। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান মহসিন নাকভি শনিবার নিশ্চিত করেছেন এই প্রতিযোগিতা শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। সম্ভাবনা রয়েছে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।