ম্যাচ জিতেও আইসিসির শাস্তির মুখে শ্রীলঙ্কার পুরো দল
শেষ ওভারে দিলশান মাদুশাঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাটকীয় জয় তুলে নিয়েছিল শ্রীলঙ্কা। তবে তাদের এই আনন্দ খানিকটা মাটি করে দিয়েছে আইসিসি।
শেষ ওভারে দিলশান মাদুশাঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাটকীয় জয় তুলে নিয়েছিল শ্রীলঙ্কা। তবে তাদের এই আনন্দ খানিকটা মাটি করে দিয়েছে আইসিসি।
মুস্তাফিজুর রহমানের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারলেন সাইফ হাসান। পরের বলে মোহাম্মদ সাইফউদ্দিনের স্লোয়ার ডেলিভারিতে বল হাওয়ায় ভাসিয়ে পার করলেন লং অনের সীমানা। প্রথম টি-টোয়েন্টির আগে সাইফের ব্যাটিং অনুশীলন শেষ হয়েছে ওই দুই ছক্কায়। ব্যাটিংয়ের পর কয়েক ওভার হাত ঘুরিয়েছেন অফ স্পিনে। করেছেন ফিল্ডিং অনুশীলনও। অস্ট্রেলিয়া থেকে ফিরে অনুশীলনে নিজেকে প্রস্তুত করা ডানহাতি ব্যাটার প্রথম ম্যাচে খেলবেন কিনা সেটার নিশ্চয়তা হয়ত তখনো ছিল না।
পালাবদলের মাঝে দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজ জিতে ইতোমধ্যেই বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। নেদারল্যান্ডস সিরিজের প্রথম টি-টোয়েন্টিও জিতেছে লিটন দাসের দল।
বেশ ভালো ছন্দে আছেন লিটন দাস। শ্রীলঙ্কা সিরিজে ৫০ বলে ৭৬ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। এরপর আরেক ইনিংসে ২৬ বলে ৩২ রান করেন বাংলাদেশ দলের এই অধিনায়ক। যদিও সর্বশেষ পাকিস্তান সিরিজটি ভালো যায়নি এই ডানহাতি ব্যাটারের।
প্রথম টি-টোয়েন্টিতে হারের পর নিজেদের ভুলগুলো তুলে ধরার পাশাপাশি পুরো সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ, লিটন দাস ও সাইফ হাসানদের প্রশংসা করে গেছেন রায়ান কুক। প্রধান কোচের মতো নোয়া ক্রোসও বাংলাদেশের পারফর্মারদের প্রশংসা করলেন। পাশাপাশি এও জানিয়ে গেলেন, প্রথম টি-টোয়েন্টিতে হারলেও এখনো ২-১ ব্যবধানে সিরিজ জিততে চান তারা। ডানহাতি ব্যাটারের বিশ্বাস, পরের দুই ম্যাচে আরও ভালো করতে পারবে নেদারল্যান্ডস।
সময় তখন দুপুর ১২ টা ৪০ মিনিট! সাড়ে ১২ টা নাগাদ সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও তখন অবদি আসেননি নেদারল্যান্ডসের কেউই। অপেক্ষায় থাকা বাংলাদেশের সাংবাদিকরা খোঁজ নিতে সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে মাঠের দিকে একটু এগিয়ে গেলেন। তখন বাংলাদেশের ক’জন সাংবাদিকের সঙ্গে গল্পে মজেছিলেন নেদারল্যান্ডসের মিডিয়া ম্যানেজার। কোরে রুটগার্স যখন সীমানার পাশে দাঁড়িয়ে গল্প করছেন তখন অনুশীলনের জন্য ড্রেসিং রুম থেকে এক এক করে বেরিয়ে এলেন স্কট এডওয়ার্ডস, পল ভ্যান মিকেরিনরা।
নেদারল্যান্ডসের বিপক্ষে অসাধারণ ইনিংসে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদের প্রশংসা কুঁড়িয়ে নেন অধিনায়ক লিটন দাস। তার ইনিংসের প্রশংসা এসেছে প্রতিপক্ষের প্রধান কোচ রায়ান কুকের মুখেও। লিটনের ইনিংসটিকে 'শিক্ষণীয়' বলেছিলেন নেদারল্যান্ডসের কোচ। আজ সংবাদ সম্মেলনে এসে সেকথাটিই যেন পুনরায় বললেন নোয়া ক্রোস। লিটনের ইনিংসটি যেন ডাচ ব্যাটারদের জন্য এই উইকেটে খেলার 'টেম্পলেট'!
কানাডায় শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টেন টুর্নামেন্ট ‘কানাডা সুপার সিক্সটি লিগ’। টুর্নামেন্টটি মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। ছয় দলের এই প্রতিযোগিতায় খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি অংশ নিচ্ছেন মন্ট্রিয়েল টাইগার্স দলের হয়ে।
জাতীয় দলের প্রধান স্পন্সর হিসেবে ড্রিম ইলেভেন সরে যাওয়ার পর স্পন্সরশিপ নিয়ে নতুন পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পর চুক্তি শেষ হওয়ার আগেই স্পন্সরশিপ বাতিল করে ড্রিম ইলেভেন। ফলে এবারের এশিয়া কাপ শুরুর আগেই নতুন স্পন্সর খুঁজে পাওয়া এবং জার্সি প্রিন্ট করানো বিসিসিআইয়ের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে দলটি তোলে ২০৭ রান। জবাবে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে। ম্যাচটি পাকিস্তান জিতে নেয় ৩১ রানে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে চলছে তুমুল আলোচনা। কারা কারা সভাপতি পদে প্রার্থী হচ্ছেন? কার গ্রহণযোগ্যতা বেশি তা নিয়েই মূল আলোচনা। এমনকি কারা কারা কাউন্সিলর হচ্ছেন তা নিয়েও জল্পনা কল্পনা চলছে।
অসাধারণ ইনিংসে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদের প্রশংসা কুঁড়িয়ে নিয়েছেন অধিনায়ক লিটন দাস। তার ইনিংসের প্রশংসা এসেছে প্রতিপক্ষের প্রধান কোচ রায়ান কুকের মুখেও। লিটনের ইনিংসটিকে 'শিক্ষণীয়' বলছেন নেদারল্যান্ডসের কোচ।