ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শ্রীলঙ্কা দলে দুই নতুন মুখ
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টের আগে দলে পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। কলম্বোয় ২৩ আগস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য ১৪ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কামিল মিশারা ও সাহান আরাচ্চিগে। চোটের কারণে দীনেশ চান্দিমাল আগেই ছিটকে গিয়েছিলেন। সেই সাথে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন নিশান মাদুশকা, রমেশ মেন্ডিস ও দিলশান মাদুশঙ্কাও।