উত্থান-পতনের মাঝেও শতভাগ দিতে প্রস্তুত সূর্যবংশী
আন্তর্জাতিক পথচলার শুরুটা প্রত্যাশামতো হয়নি বৈভব সূর্যবংশীর। কয়েক মাস আগে আইপিএলে আলো ছড়িয়ে জাতীয় দলে সুযোগ পেলেও প্রথম তিনটি ম্যাচের পরই একাদশ থেকে বাদ পড়তে হয়েছে ভারতের তরুণ এই ব্যাটারকে। তবে জিম্বাবুয়ে সফর সামনে রেখে নতুন করে নিজেকে প্রমাণ করার প্রত্যয় জানিয়েছেন এই তরুণ।