ভারত সিরিজের জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

জিম্বাবুয়ে-ভারত সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না নিউম্যান নিয়ামুরি। বাংলাদেশ সিরিজে টেস্ট এবং ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করা নিয়ামুরি ফিরেছেন ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। নিয়ামুরিসহ টি-টোয়েন্টি দলে তিনটি পরিবর্তন করেছে জিম্বাবুয়ে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ছন্দে রয়েছে জিম্বাবুয়ে। কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজও জিতেছেন সিকান্দার রাজারা। যদিও টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হারতে হয়েছে তাদের। বাংলাদেশ যেতেই ভারতকে আতিথেয়তা দিতে প্রস্তত জিম্বাবুয়ে।

বাংলাদেশ সিরিজের স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন ক্লাইভ মাদান্দে, টিনোটেন্দা মাপোসা এবং তাশিঙ্গা মুসেকিয়া। তাদের জায়গায় ভারত সিরিজে ডাক পেয়েছেন নিয়ামুরি তাফাদজা সিগা, ওয়েসলি মাধেভেরে এবং নিয়ামুরি।

জিম্বাবুয়ের হয়ে ১০টি টেস্ট খেলেছেন সিগা। তবে এখনো সাদা বলের ক্রিকেটে অভিষেক হয়নি তার। প্রথমবারের মতো সুযোগ পেলেন টি-টোয়েন্টিতে। এদিকে ২০২৫ সালের জুলাইয়ের পর টি-টোয়েন্টি দলে ডাক পেলেন মাধেভেরে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজে খেললেও টি-টোয়েন্টিতে ছিলেন না।

ইংল্যান্ড সফর শেষ করেই জিম্বাবুয়ের সফরে যাচ্ছে ভারত। আগামী ২৩, ২৫ এবং ২৬ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে।


জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল— সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, তানাকা শিভাঙ্গা, বেন কারান, ব্র্যাড ইভান্স, ওয়েসলি মাধেভেরে, তাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি, মিল্টন শুম্বা এবং তাফাদজা সিগা।

আরো পড়ুন: