বাংলাদেশ-ভারত-পাকিস্তানের লড়াইয়ে নিরপেক্ষ থাকতে চায় শ্রীলঙ্কা
ভারতে যেতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। নিরাপত্তা শঙ্কায় ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চেয়েছিলেন লিটন দাস-মুস্তাফিজুর রহমানরা। বাংলাদেশের এমন অনুরোধ রাখেনি আইসিসি। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়লেও টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে পুরোটা সময় নীরব ভূমিকা পালন করেছে শ্রীলঙ্কা। বান্দুলা দিসানায়েকে জানান, সবাই বন্ধু দেশ হওয়ায় ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের লড়াইয়ে তারা নিরপেক্ষ থাকছেন।