বশিরের ঘূর্ণিতে চার দিনের ম্যাচ তিন দিনেই জিতল ইংল্যান্ড
প্রথম ইনিংসে ইংল্যান্ডের সেরা বোলার ছিলেন শোয়েব বশির। দ্বিতীয় ইনিংসেও জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন তিনি। তার ঘূর্ণিতে ভর করেই চারদিনের টেস্টে তিন দিনে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। তারা ইনিংস ও ৪৫ রানের বিশাল জয় পেয়েছে।