ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে রাসেল-হোল্ডার, ক্লান্ত পুরান বিশ্রামে
২০২৪ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলার পর গোঁড়ালির চোটে ছিটকে গিয়েছিলেন আন্দ্রে রাসেল। মাস কয়েক পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরলেন তারকা এই অলরাউন্ডার। দুই মাসের বেশি সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত সময় পার করলেও ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে খেলবেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। রাসেলের পাশাপাশি দলে ফিরেছেন জেসন হোল্ডারও।