নতুন ভূমিকায় বিপিএলে আসছেন শোয়েব আখতার
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি।
ক্যারিয়ারে প্রথমবার টি-টেন লিগে খেলতে গিয়ে বোলিংয়ে শুরুটা ভালো হয়নি সাইফ হাসানের। ইনিংসের সপ্তম ওভারে বোলিং করতে এসে দুই ছক্কায় ১৭ রান দেন ডানহাতি এই অফ স্পিনার। বোলিংয়ে সুবিধা করতে না পারা সাইফ এদিন ব্যাট হাতেও দলকে জেতাতে পারেননি। ১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে তার দলের ইনিংস থামে ১১০ রানে। ৩ উইকেট নিয়ে নর্দান ওয়ারিয়র্সকে জিতিয়েছেন শাহনাওয়াজ দাহানি। ২ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদও।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল অ্যালেক্স হেলস। সামাজিক যোগাযোগমাধ্যমে ইংলিশ ওপেনারের খেলার কথা নিশ্চিতও করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। অথচ বিপিএলের গত আসরে হেলস খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। পুরনো সম্পর্কের জেরেই ঢাকার পরিবর্তে ২০১৭ সালের চ্যাম্পিয়নদের বেছে নিয়েছিলেন টি-টোয়েন্টির মারকুটে এই ওপেনার।
আবু ধাবি টি-টেন লিগে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে নেয় রয়্যাল চ্যাম্পস। পরবর্তীতে ড্রাফট থেকে দল পেয়েছিলেন সাইফ হাসান ও নাহিদ রানা। আয়ারল্যান্ড সিরিজ থাকায় ২৩ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট খেলার অনাপত্তি পত্র পেয়েছেন সাইফ। ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগেই ফিরতে হবে ডানহাতি এই ব্যাটারকে।
রাজস্থান রয়্যালসের দায়িত্বে নতুন রূপে ফিরলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের আগামী মৌসুমের জন্য সাবেক শ্রীলঙ্কা অধিনায়ককে দলটির নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত আসরে তিনি ছিলেন দলের ডিরেক্টর অব ক্রিকেট। এবার রাহুল দ্রাবিড়ের জায়গায় প্রধান কোচের দায়িত্বও সামলাবেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের প্লেয়ার রিটেনশন উইন্ডো শেষ হয়েছে ১৫ নভেম্বর। এরই মধ্যে আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজি রেখে দেয়া ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে।
আবুধাবি টি-টেন লিগে নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তাসকিন আহমেদ। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে নর্দান ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি। তাসকিন ছাড়াও আসন্ন এই লিগে খেলবেন সাকিব আল হাসান এবং সাইফ হাসান। দল পেলেও এই লিগে অবশ্য খেলা হচ্ছে না নাহিদ রানার।
প্রায় এক মাস আগে রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালের সঙ্গে যোগাযোগ করেছিলেন রবীন্দ্র জাদেজা। রাজস্থানের মালিকের কাছে সেই দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন এই অলরাউন্ডার।
জল্পনার মাঝেই নেতৃত্ব প্রসঙ্গে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিল চেন্নাই সুপার কিংস। আলোচনায় থাকা সাঞ্জু স্যামসনকে অধিনায়ক করছে না দলটি। আগের দুই মৌসুমের হতাশার পরও দলের নেতৃত্ব থাকছে রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধেই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের মিনি নিলামকে সামনে রেখে ১০টি ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেইন ও রিলিজ তালিকা জমা দিয়েছে। নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবুধাবিতে। সব দলই ১৫ নভেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যে তালিকা জমা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে।
আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ২০২৬ আইপিএলের নিলাম। দুবাই ও জেদ্দার পর টানা তৃতীয়বারের মতো ভারতের বাইরে নিলাম হতে যাচ্ছে। নিলামের আগে ১৫ নভেম্বরের মধ্যে ২০২৫ সালের স্কোয়াড থেকে কাকে ছাড়া ছেড়ে দিয়েছে আর কাকে রেখে দিয়েছে সেই তালিকা জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকায় আছেন আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল ও লিয়াম লিভিংস্টোনরা।
চলতি বছরের ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আইপিএলের আগামী আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে ১৫ নভেম্বর দুপুর তিনটার মধ্যে রিটেইন ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, নিলামের আগে ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে অন্তত ২৬ জন ক্রিকেটারকে ছেড়ে দেবে।