আইপিএলে চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি, রানার্সআপ দল পাবে ১৩ কোটি
আইপিএলের প্রথম সংস্করণ শুরু হয় ২০০৮ সালে। তখন চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ৪.৮ কোটি রুপি, রানার্সআপ দলের ২.৪ কোটি রুপি। সময় গড়িয়ে সেই আইপিএলের এখন ১৮তম সংস্করণ চলছে। আর প্রাইজমানির অঙ্কও বেড়েছে ধীরে ধীরে।