গত বছরের জুনে প্রথমবারের মতো আইপিএল জয়ের পর স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৪ থেকে ২৯ বছর বয়সী ১১ জন সমর্থক প্রাণ হারান। তাদের স্মরণেই এই অভিনব উদ্যোগ নিয়েছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের এবারের আসর শুরু হচ্ছে শনিবার।
উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। দলের তারকা ব্যাটার বিরাট কোহলিসহ খেলোয়াড়রা ম্যাচের আগে অনুশীলনে ১১ নম্বর জার্সি পড়বেন এবং ম্যাচের সময় হাতে কালো ব্যান্ড ধারণ করবেন।
দলের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ মেনন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'এই খালি আসনগুলো সমর্থকদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক, যারা সবসময় দলের যাত্রার অংশ হয়ে থাকবেন।'
এই মর্মান্তিক ঘটনার পর স্টেডিয়ামের অবকাঠামোগত ত্রুটি ও জনসমাগম নিয়ন্ত্রণে দুর্বলতার কারণে কর্তৃপক্ষ ভেন্যুটিকে অনিরাপদ ঘোষণা করে এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেয়া হয়। তবে চলতি মাসের শুরুতে বিসিসিআই জানায়, এই স্টেডিয়ামে আবারও ম্যাচ আয়োজন করা হবে।
ফলে নিজেদের ঘরের মাঠেই খেলার সুযোগ পাচ্ছে বেঙ্গালুরু। এদিকে মাঠের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে জানিয়ে মেনন যোগ করেন, 'জনসমাগম নিয়ন্ত্রণে বড় ধরনের উন্নতি আনা হয়েছে। এর মধ্যে এআই-নিয়ন্ত্রিত ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা স্ট্যান্ডভিত্তিক দর্শকসংখ্যা পর্যবেক্ষণসহ তাৎক্ষণিক সতর্কবার্তা দিতে সক্ষম।'
আইপিএলের গত আসরের ফাইনালে বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে হারিয়ে শিরোপা জেতে। এর পরদিন ট্রফি নিয়ে শহরে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। দলের খেলোয়াড়দের স্বাগত জানাতে লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। এই ঘটনায় ৫০ জনের বেশি মানুষ আহত হন।