বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার ৬৩৭ কোটি টাকা। বিডিংয়ের লড়াইয়ে টাইমস গ্রুপও ছিল, তবে তারা খুব কাছাকাছি থেকে দ্বিতীয় স্থানে শেষ করে। গত বছর আইপিএলের পরই দল বিক্রির সিদ্ধান্ত নেয় বর্তমান মালিকরা। এরপর শুরু হয় বিক্রির প্রক্রিয়া, যেখানে একাধিক প্রতিষ্ঠান আগ্রহ দেখায়।
কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দেয়ার পর শেষ পর্যন্ত সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গেই চুক্তি চূড়ান্ত করেন বর্তমান মালিকেরা।সোমানি একটি কনসোর্টিয়ামের নেতৃত্ব দেবেন, যেখানে ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ডের সঙ্গে যুক্ত হ্যাম্প পরিবারও রয়েছে। তাদের সঙ্গে আরও দুই মার্কিন ব্যবসায়ী এই কনসোর্টিয়ামে যুক্ত আছেন।
কয়েক দিন আগেই রাজস্থানের বর্তমান বোর্ড কলম্বিয়া প্যাসিফিক ক্যাপিটাল পার্টনার্সের প্রায় ১৬ হাজার কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। তখন তারা আরও বেশি দাম পাওয়ার আশায় ছিল। পাশাপাশি সেই অফার ফিরিয়ে দেয় রাজস্থান রয়্যালসের বর্তমান বোর্ড। জানা গিয়েছিল, ওই সংস্থার মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া এবং অন্যান্য জটিলতা পছন্দ হয়নি রাজস্থানের।
তাই দ্বিতীয় সর্বোচ্চ অফার গ্রহণ করল সেই হিসেবে কিছুটা কম মূল্যেই শেষ পর্যন্ত দলের সম্পূর্ণ মালিকানা বিক্রি করে দিয়েছে বর্তমান বোর্ড। এর আগে আরেকটি আগ্রহী প্রতিষ্ঠানের প্রায় ১১ হাজার ৯৫৬ কোটি টাকার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন তারা।
বর্তমানে রাজস্থানের ৬৫ শতাংশ মালিকানা রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের হাতে, যার নেতৃত্বে আছেন মনোজ বাদালে। এ ছাড়া অংশীদার হিসেবে রয়েছে রেডবার্ড ক্যাপিটাল এবং ল্যাচলান মার্ডক, যাদের হাতে যথাক্রমে ১৫ ও ১৩ শতাংশ শেয়ার রয়েছে।