পাঞ্জাবে ম্যাক্সওয়েলের বদলি পেশাওয়ার জালমির ওয়েন
বিগ ব্যাশ মাতিয়ে প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পেয়েছেন মিচেল ওয়েন। পেশাওয়ার জালমির হয়ে খেলার সময় সুযোগ পেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। আঙুলের চোটে ছিটকে যাওয়া গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে ওয়েনকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।