স্টার্কের অভাব বুঝতেই পারছে না দিল্লি
এখনও দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দেননি অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। চোট কাটিয়ে ওঠার জন্য তিনি নিজ দেশে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। ফলে কবে থেকে তিনি দলে যোগ দিয়ে খেলতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এখনও দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দেননি অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। চোট কাটিয়ে ওঠার জন্য তিনি নিজ দেশে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। ফলে কবে থেকে তিনি দলে যোগ দিয়ে খেলতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিসিবির বর্তমান কমিটি বিলুপ্ত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরই মধ্যে এডহক কমিটিও গঠন করা হয়েছে। যেখানে সভাপতি হিসেবে আছেন তামিম ইকবাল। সাবেক এই ওপেনারকে শুভকামনা জানিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা।
আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি মনে করেন নির্ধারিত ফরম্যাট মেনে না চলায় বছরে ২৪০০ কোটি রুপি আয়ের সুযোগ হারাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলের শুরুর দিকে প্রতি দলের একে অপরের বিপক্ষে দুইবার করে খেলার পরিকল্পনা করা হয়েছিল।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গিয়েছিল সাঞ্জু স্যামসন রূপকথা। টানা ৯৭ অপরাজিত, ৮৯ ও ৮৯ রানের ইনিংসে তিনি নিজেকে নতুনভাবে প্রমাণ করেছিলেন। স্যামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত। তবে বিশ্বকাপের সেই ব্যাটিং যেন আইপিএলে ভুলেই গেছেন স্যামসন। এখনও তার ব্যাট থেকে বড় কোনো ইনিংস দেখা যায়নি।
এবারের আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। দল সাফল্য না পাওয়ায় সমালোচনা শুনতে হচ্ছে দলটির অধিনায়ক আজিঙ্কা রাহানেকেও। এমনকি স্ট্রাইক রেট নিয়েও সমালোচিত হন তিনি। যদিও রাহানে এ নিয়ে কড়া জবাব দিয়েছেন। এদিকে রাহানের জবাব দেয়াটা পছন্দ হয়নি বীরেন্দর শেবাগের।
আইপিএলের স্বপ্নদ্রষ্টা ধরা হয় ললিত মোদিকে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে আইপিএল। এর ভিত গড়ে দিয়েছিলেন তিনিই। মোদি জানিয়েছেন তিনি একসময় এই লিগকে একটি স্বাধীন সত্তা হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন। তার বিশ্বাস, সেই ধারণা বাস্তবায়িত হলে আজ আইপিএল নিজস্ব এক পরিপূর্ণ ইকোসিস্টেমে পরিণত হতো।
রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন শিমরন হেটমায়ার। দুই ম্যাচে ব্যাট করে নিজেকে মেলে ধরতে পারেননি রিয়ান পরাগও। গুজরাট টাইটান্সের বিপক্ষে হেটমায়ার আউট হয়েছেন মাত্র ১৮ রান করে। অন্যদিকে পরাগ করেছেন মাত্র ৮ রান। যদিও এই ম্যাচে ৬ রানের নাটকীয় জয় তুলে নিয়েছে রাজস্থান। নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়েছিল রাজস্থান।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনটি ইনিংস খেলেও এখনো প্রত্যাশা পূরণ করতে পারেননি আসরের সবচেয়ে দামি ক্রিকেটার ক্যামেরন গ্রিন। দলে যোগ দেওয়ার পর থেকে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের পারফরম্যান্স নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তার পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চও।
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে চুক্তিবদ্ধ ইংলিশ ক্রিকেটারদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদিও ২০০৯ সালে ক্রিকেটারদের মাত্র ৩ সপ্তাহের জন্য আইপিএলে খেলার অনুমতি দিয়েছিল ইসিবি।
ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে স্থানীয় ক্রিকেট ম্যাচ পরিচালনা করতে গিয়ে প্রকাশ্যে খুন হলেন এক আম্পায়ার। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। অভিযুক্ত হিসেবে এক দর্শকের নাম সামনে এসেছে, যিনি ঘটনার পর থেকেই পলাতক।
হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি ডানহাতি লেগ স্পিনার। চোট কাটিয়ে আইপিএল খেলতে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে হাসারাঙ্গার বিকল্প খুঁজতে হতে পারে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।
আইপিএলের বিতর্কিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের কড়া সমালোচনা করেছেন রোহিত শর্মা থেকে শুরু করে অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটার। এমন সমালোচনার মধ্যেও এবারের আইপিএলে ইম্পপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু রেখেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।