পাকিস্তান ম্যাচ বর্জন করলেও শ্রীলঙ্কায় যাবে ভারত
পাকিস্তান ম্যাচ বর্জনের ঘোষণা দিলেও, নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না ভারত। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ খেলতেই শ্রীলঙ্কা সফরের সব আয়োজন সম্পন্ন করবে ভারত দল।
পাকিস্তান ম্যাচ বর্জনের ঘোষণা দিলেও, নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না ভারত। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ খেলতেই শ্রীলঙ্কা সফরের সব আয়োজন সম্পন্ন করবে ভারত দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে নতুন করে আলোচনা শুরু হয়েছে পাকিস্তানকে ঘিরে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই বাড়তি আগ্রহ, বাড়তি গুরুত্ব- সেই জায়গায় পাকিস্তানের অবস্থান স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে ক্রিকেট বিশ্বে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান—এমন গুঞ্জন থাকলেও সেই পথে হাঁটেনি পাকিস্তান। বরং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাওয়া বিশ্বকাপ খেলতে বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, সালমান আলী আঘাদের বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। বিশ্বকাপ খেলার অনুমতি দিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ দিয়েছে শেহবাজ শরীফের সরকার।
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপ খেললেও আইসিসির দ্বিচারিতার প্রতিবাদ জানিয়ে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা। সরকারের এমন সিদ্ধান্তের পর সালমান আলী আঘা জানালেন, এটা আমাদের সিদ্ধান্ত নয়। সেই সঙ্গে এও মনে করিয়ে দিলেন সরকার ও পিসিবি চেয়ারম্যান যা বলবেন তাদের সেটাই করতে হবে।
২০৩০ সালে দিল্লিতে কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত। বছর কয়েক পর ২০৩৬ সালে আহমেদাবাদে আয়োজন করতে চায় অলিম্পিক গেমস। তবে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব নাও পেতে পারে ভারত। সম্প্রতি নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে যেতে রাজি না হওয়ায় এমন গুঞ্জন আরও জোরালো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অলিম্পিক আয়োজন করতে হলে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নতি করতে হবে ভারতকে।
পিঠের চোটের কারণে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তার জায়গায় ১৫ সদস্যের দলে যুক্ত করা হয়েছে বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইসকে। একই সঙ্গে দল থেকে বাদ পড়েছেন ম্যাথিউ শর্ট, তার বদলে ফর্মের বিবেচনায় দলে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ।
ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ আয়োজন করতে যাচ্ছে। টুর্নামেন্টে কলকাতা ছয়টি ম্যাচের আয়োজক। এর মধ্যে একটি সেমিফাইনালও রয়েছে। বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ভারতে আঘাত হেনেছে নিপাহ ভাইরাস।
নিরাপত্তা ঝুঁকি না কমায় এবং সরকারের অনুমোদন না পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। ভারতে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দিয়েছে আইসিসি। সুরেশ রায়না মনে করেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া বাংলাদেশ ভুল এবং তারা অনেক কিছু হারাবে।
ভারতে যেতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। নিরাপত্তা শঙ্কায় ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চেয়েছিলেন লিটন দাস-মুস্তাফিজুর রহমানরা। বাংলাদেশের এমন অনুরোধ রাখেনি আইসিসি। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়লেও টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে পুরোটা সময় নীরব ভূমিকা পালন করেছে শ্রীলঙ্কা। বান্দুলা দিসানায়েকে জানান, সবাই বন্ধু দেশ হওয়ায় ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের লড়াইয়ে তারা নিরপেক্ষ থাকছেন।
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পরামর্শ দিয়েছিলেন রশিদ লতিফ। কয়েক দিন পেরিয়ে গেলেও বিশ্বকাপ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গুঞ্জন আছে, পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারত ম্যাচ বয়কট করতে পারে তারা। এমন সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন রশিদ লতিফ। পাশাপাশি পাকিস্তানের সাবেক অধিনায়ক জানান, বিশ্বকাপের ফাইনালেও যদি প্রতিপক্ষ ভারত হয় তবুও তিনি সেই ম্যাচ বয়কটের পক্ষে।
লম্বা সময় ধরেই ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) মুম্বাই সিটি এফসির মালিকানায় আছেন রণবীর কাপুর। বলিউডের তারকা অভিনেতা এবার বিনিয়োগ করতে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে রয়্যাল চ্যালেঞ্জার্সের শেয়ার কিনতে পারেন তিনি। রণবীর ছাড়াও বেঙ্গালুরুর শেয়ার কেনার কথা ভাবছেন আনুশকা শর্মা। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস।
ভারতে গিয়ে খেলতে অনিচ্ছুক হওয়ায় আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন সরকারী সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ।