শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ভারতের
নারী এশিয়া কাপের ফাইনালে দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালী ভার্মার শতরানের জুটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের পুঁজি দাঁড় করিয়েছে ভারত। দুই ওপেনার আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভারত। ফলে ভালো শুরু পেলেও বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি। এরপর বল হাতে শ্রী চরণির ও দীপ্তির বোলিং তোপে শ্রীলঙ্কা মাত্র ১১১ রানেই অল আউট হয়ে যায়। এর ফলে ৭২ রানের জয়ে ২০২২ এর পর আবারও এশিয়া কাপের শিরোপা জেতে ভারত।