স্টোকসকে থেকে যেতে বলেছিলেন ম্যাককালাম
গোটা ক্রিকেটবিশ্বের মতো বেন স্টোকসের অবসরের সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামও। সিদ্ধান্ত বদলাতে প্রথমে চেষ্টা করেছিলেন তিনি। তবে ইংল্যান্ডের অধিনায়ক নিজের অবস্থানে অনড় ছিলেন। শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত মেনেই নিতে হয়েছে ম্যাককালামকে।