ওভালে প্রথম দিনেই তিনশ'র কাছাকাছি নিউজিল্যান্ড
ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি ছিল ব্যাট ও বলের সমান লড়াইয়ের। শুরুর ধাক্কা সামলে মাঝের ব্যাটারদের দৃঢ়তায় ভালো অবস্থানে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হলেও দিনের শেষ পর্যন্ত সংগ্রহ দাঁড়িয়েছে সাত উইকেটে ২৯১ রান।