৩২১ রান করেও বাংলাদেশের হার, হজম করতে পারছেন না ফারুক
বাংলাদেশের করা ৩২১ রান পেরিয়ে যেতে রেকর্ড করতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। কেসি কার্টি, আমির জাঙ্গুর ও গুড়াকেশ মোতির ব্যাটে সেটাই করেছে স্বাগতিকরা। সেন্ট কিটসে এত বড় পুঁজি গড়েও হারতে হবে বাংলাদেশকে, এমনটা বিশ্বাস করতে পারছিলেন না মেহেদী হাসান মিরাজ। বোর্ড সভাপতি ফারুক আহমেদও প্রায় একই সুরেই আক্ষেপ করলেন। বিসিবি প্রধানের জানিয়েছেন, তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের হার হজমই করতে পারছেন না তিনি।