অস্ট্রেলিয়ার রানের পাহাড়, বিপর্যয়ে শ্রীলঙ্কা
প্রথমদিনই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন উসমান খাওয়াজা ও স্টিভেন স্মিথ। তাদের ব্যাটে ভর করে বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল অজিরা। দুজনেই অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন। দ্বিতীয় দিন সেঞ্চুরি পেয়েছেন আরেক অজি ব্যাটার জস ইংলিস।