নোয়াখালীতে সৌম্য-মেন্ডিসদের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজের চার্লস
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন ক্যারিবিয়ান তারকা ওপেনার জনসন চার্লস। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে দলটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন ক্যারিবিয়ান তারকা ওপেনার জনসন চার্লস। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে দলটি।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে রীতিমতো খাবি খাইয়েছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি দলে বাংলাদেশের ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্স এই ম্যাচে যেন আবারও ফুটে উঠলো। ম্যাচ শেষে লরকান টাকার জানালেন, উইকেটের সর্বোচ্চ ব্যবহার করেই জিতেছে তাদের দল।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম টি-টোয়েন্টির শুরুতেই স্পষ্ট হয়ে যায় দুই দলের ব্যাটিংয়ের পার্থক্য। একদিকে প্রথম চার ওভারে উইকেট না হারিয়ে ৪০ রান তোলে আইরিশরা, অন্যদিকে প্রথম ওভারেই চার উইকেট হারিয়ে বাংলাদেশ পৌঁছায় স্রেফ ২০ রানে। ১২ ওভারেই যেখানে আয়ারল্যান্ড ছুঁয়ে ফেলে তিন অঙ্ক, বাংলাদেশ ১৩ ওভারেই হারায় আট উইকেট।
টি-টোয়েন্টিতে চলতি বছর বাংলাদেশের জয়-পরাজয়ের পাল্লায় এখন পরাজয়ই বেশি। তারপরও তাওহীদ হৃদয় যেন উন্নতির দিকটাই বেশি স্পষ্ট দেখছেন। তার মতে, দল ইতোমধ্যেী বেশ থিতু হয়ে গেছে, আর মোমেন্টাম পেলেই আবার জয়ের ধারায় ফিরতে পারবে বাংলাদেশ।
সমালোচনা ঠিকভাবে গ্রহণ করতে পারলে তা থেকেও ইতিবাচক কিছু পাওয়া যায়, এমনটাই বিশ্বাস তাওহীদ হৃদয়ের। তবে বাংলাদেশ দলের এই ব্যাটারের অনুরোধ, সমালোচনা যেন যুক্তির ভিত্তিতে হয়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারসেরা ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান হৃদয়।
জিততে হলে প্রথম টি-টোয়েন্টিতে দেশের মাটিতে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। অথচ এমন ম্যাচে লড়াই ই করতে পারেননি স্বাগতিকরা। ১৮২ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ও লিটন দাসরা। ব্যাটারদের ব্যর্থতার দিনে একমাত্র রানের দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়। ডানহাতি ব্যাটারের অপরাজিত ৫০ বলে ৮৩ রানের ইনিংসের পরও প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ৩৯ রানের হারে সিরিজ শুরু লিটনদের।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। তারা ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। যদিও দ্বিতীয় টেস্টে পঞ্চম দিয়ে নিয়ে গেছে তারা। যা আয়ারল্যান্ডকে বাড়তি অনুপ্রেরণা দিতেই পারে। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে দুই দল।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। দুই টেস্টেই আলো ছড়িয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও তাইজুল ইসলামের। এর মধ্যে মুশফিক নিজের শততম টেস্টে সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন একটি ফিফটিও। টেস্ট ব্যাটারদের মধ্যে সাত ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই ব্যাটার।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এবার সামনে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এসেই দল নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। দল থেকে শামীম হোসেন পাটোয়ারি বাদ পড়লেও অধিনায়ককে এই বিষয়ে জানানো হয়নি।
প্রকাশিত হয়েছে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। বাংলাদেশের গ্রুপে জায়গা পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির মতো দল। এর মধ্যে টানা তিন ম্যাচই বাংলাদেশ খেলবে কলকাতার মাটিতে। সূচি দেখে সন্তুষ্ট বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। তবে বাদ পড়ার বিষয়টি অধিনায়ক লিটন দাসকে আগে জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটি। আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন লিটন।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ২০ দলের টুর্নামেন্ট মাঠে গড়াতে এখনো আড়াই মাস বাকি। ৭ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপের গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে গ্রুপ অব ডেথে জায়গায় পেয়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে লিটন দাসদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।