ফর্ম নয়, শান্তর দৃঢ় মানসিকতায় ভরসা সিমন্সের
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অফফর্ম কাটিয়ে এখনও ছন্দে ফিরতে পারেননি তিনি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছন্দে ফিরবেন বাংলাদেশের অধিনায়ক, এমনটাই প্রত্যাশা ফিল সিমন্সের।