আবারও আঙুলে চোট, পর্যবেক্ষণে শান্ত
শ্রীলঙ্কায় পৌঁছানোর পর প্রথম দিনের অনুশীলনেই আঙুলে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আঙুলে ব্যান্ডেজ নিয়েই গল টেস্টে খেলেছেন বাংলাদেশের অধিনায়ক। সিরিজের দ্বিতীয় টেস্টের আগেও আঙুলে চোট পেলেন বাঁহাতি এই ব্যাটার। স্লিপ ক্যাচের অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন তিনি। ফলে পর্যবেক্ষণে থাকতে হচ্ছে শান্তকে।