স্টোকস নিজেকেই ছোটো করেছেন, দাবি বোথামের

ইংল্যান্ড ক্রিকেট
ইয়ান বোথাম ও বেন স্টোকস
ইয়ান বোথাম ও বেন স্টোকস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত এক বছরে বেশ কয়েকবার কথার লড়াইয়ে জড়িয়েছেন ইয়ান বোথাম ও বেন স্টোকস। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে ইংল্যান্ডের ৪-১ ব্যবধানে হারের পর দলটির কড়া সমালোচনা করেছিলেন বোথাম। সেসময় নাইট ক্লাব বিতর্কেও জড়িয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। এমনকি অ্যাশেজের প্রস্তুতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবেক এই ইংলিশ অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট চলাকালীন স্টোকসের অবসরের ঘটনাটিও পছন্দ হয়নি বোথামের। এখনও নিজের মন্তব্যের পক্ষেই আছেন বলে জানিয়েছেন বোথাম। উল্টো আবারও বলেছেন স্টোকস নিজেকেই ছোটো করেছেন। কথার যুদ্ধ এখন সম্মুখ যুদ্ধতে রূপ নিয়েছে সেটাই মেনে নিয়েছেন বোথাম।

তিনি বলেন, ‘না, হয়নি (স্টোকসের অধিনায়ক ছাড়ার সিদ্ধান্ত)। আমি যা বলেছি, সেটার পক্ষেই আছি। মেলবোর্নে আমি ও মাইকেল ভন বলেছিলাম, ওরা ঠিকমতো প্রস্তুতি নেয়নি (অ্যাশেজের আগে)। এরপর সে আমাদের আক্রমণ করল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে প্রথম টেস্ট খেলতে যাওয়ার আগে ওরা আড়াই দিনের ক্রিকেট খেলেছিল।’

অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে মাঠে নামার আগে পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি অস্ট্রেলিয়া। সেই দাবিকে জোরালো করে তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, আমরা ওদের বলেছিলাম, এটা হাস্যকর। কেউ জানে না কী করছে। স্লিপে ফিল্ডিং করা খেলোয়াড়দের অনুশীলন করতে হয়। এটা খুবই কঠিন।’

সেই সময় বোথামসহ সাবেকদের সমালোচনা করে স্টোকস বলেছিলেন, ‘আমরা গত তিন সপ্তাহ ধরে এই সফরের প্রস্তুতি নিচ্ছি না। কয়েক বছর ধরেই এ নিয়ে অনেক চিন্তাভাবনা ও পরিকল্পনা করেছি। এমন অনেক বিষয় আছে, যেগুলোর কারণে আমরা অতীতে ওই সাবেক হয়ে যাওয়া ক্রিকেটারদের মতো প্রস্তুতি নিতে পারি না।’

স্টোকসের সঙ্গে বিরোধের বিষয়টি স্বীকার করে বোথাম বলেন, ‘এটা তো এখন প্রকাশ্য যুদ্ধ। এতে আমার কোনো সমস্যা নেই। কারণ, আমার মনে হয়, সে নিজেকেই ছোট করেছে। সে দারুণ একজন ক্রিকেটার এবং ভালো খেলেছে। কিন্তু শেষ কয়েক মাসে সে নিজেকেই ছোট করেছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ইংল্যান্ড দলের অবকাশ যাপনে যাওয়ার বিষয়টিরও সমালোচনা করেছেন বোথাম। ইংলিশ ক্রিকেটারদের সেই সময় দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ার জনপ্রিয় অবকাশ যাপনকেন্দ্র নুসায়। এর ফলে ইংল্যান্ড দলের কারফিউ ভাঙা হয়েছে বলেও মনে করেন সাবেক এই ইংলিশ অলরাউন্ডার।

তিনি বলেন, ‘এরপর পাঁচ দিন ছুটি নিয়ে মদ্যপানে মেতে থাকার বিষয়টি সামনে এল। আমার মনে হয়েছে, এটা খুবই খারাপ। কারফিউ নির্ধারণ করা হয়েছিল, আর সেটা ভাঙাও হয়েছিল।’

আরো পড়ুন: