পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান, স্কোয়াড ঘোষণা

পাকিস্তান ক্রিকেট
পাকিস্তান দল
পাকিস্তান দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ডানহাতি ওপেনার শাহিবজাদা ফারহান। সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার আনুষ্ঠানিকভাবে সালমান আলী আঘাকে সরিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেলেন ফারহান।

অন্যদিকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পাকিস্তানের অধিনায়কত্ব চালিয়ে যাবেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। ৯ অক্টোবর হবে প্রথম ম্যাচ। পরের দুই টি-টোয়েন্টি ১১ ও ১৩ অক্টোবর।

টি-টোয়েন্টি সিরিজ শেষে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে সাত ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজের প্রথম তিন ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। এরপর গ্রুপ পর্বের বাকি ম্যাচ ও ফাইনাল হবে লাহোরে।

টি-টোয়েন্টি স্কোয়াড-

শাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নাওয়াজ, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, খাওয়াজা নাফে (উইকেটকিপার), মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ সালমান মির্জা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

ত্রিদেশীয় সিরিজের ওয়ানডে স্কোয়াড-

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আলী আঘা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), হারিস রউফ, হাসান নাওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

আরো পড়ুন: