এক নম্বর হয়ে আবরার বললেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে’
রশিদ খানকে টপকে টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন আবরার আহমেদ। শীর্ষে ওঠার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রকাশিত এক ভিডিওতে আবরার জানিয়েছেন পাকিস্তান দলের হয়ে খেলা তার বড় স্বপ্ন ছিল। জাতীয় দলে খেলার পর তার স্বপ্ন ছিল আইসিসির এক নম্বর বোলার হওয়া।