বিশ্বকাপে চোখ রেখে নিজেকে প্রস্তুত করছেন সাইফউদ্দিন
দীর্ঘ পাঁচ বছরের বিরতির ;পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ওয়ানডেতে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সেই সিরিজে একটি ম্যাচে খেলার সুযোগ হয়েছিল তার। সেই ম্যাচে ৩১ রানে ১ উইকেট শিকার করেছিলেন এই পেসার। আগামী সিরিজে দলে থাকবেন কিনা তা সময়ই বলে দেবে। আপাতত সাইফউদ্দিন ব্যস্ত 'এ' দলের সাউথ আফ্রিকা সিরিজের প্রস্তুতিতে।