জিজ্ঞাসাবাদের পর জবাব দেওয়ার জন্য সময় চেয়েছেন রিজওয়ান-ইমাম

পাকিস্তান ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লন্ডনে জাতীয় দলের দুই ক্রিকেটারের মোবাইল ফোন কয়েক ঘণ্টার জন্য নিজের হেফাজতে নিয়েছিলেন পাকিস্তান দলের নিরাপত্তা কর্মকর্তা। দেশে ফেরার পর সেই দুই ক্রিকেটারকে জরুরি তলব করে জিজ্ঞাসাবাদ করেছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। তবে জবাব দেওয়ার জন্য সময় চেয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হক।

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর লর্ডসেও ইংল্যান্ডের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তান। লন্ডনে খেলোয়াড়দের বিভিন্ন কর্মকাণ্ড, যোগাযোগ এবং বিশেষ কিছু ব্যক্তির সঙ্গে কথিত যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখার জন্য ক্রিকেটারদের মোবাইল ফোন জব্দ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরবর্তীতে বিষয়টি তদন্তের খবরও জানায় দেশটির ক্রিকেট বোর্ড। এসবের মাঝেই দেশে ফেরত পাঠানো হয় সাত ক্রিকেটারকে।

তাদের মধ্যে ছিলেন রিজওয়ান, ইমাম ও সালমান আলী আঘার মতো ক্রিকেটাররা। ফোনের মাধ্যমে ড্রেসিং রুমের তথ্য ফাঁস করা হচ্ছে কিনা বিষয়টি খতিয়ে দেখার জন্য দেশের সাইবার ক্রাইম ইউনিটকে দায়িত্ব দিয়েছে পাকিস্তান। এমন অবস্থায় দেশে ফেরার পরই রিজওয়ান ও ইমামকে জরুরি তলব করে তারা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল তিনটার নাগাদ লাহোরের জোহর টাউনে অবস্থিত এনসিসিআইএ কার্যলয়ে যান ইমাম ও রিজওয়ান। সেখানে তাদের দুজনকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সময় তাদের কাছে ড্রেসিং রুম থেকে খেলোয়াড়দের তথ্য ফাঁসের অভিযোগের পাশাপাশি ইংল্যান্ডে অনুশীলন সেশন ও ম্যাচের সময় তাদের যোগাযোগ এবং বিভিন্ন মিটিং নিয়ে জানতে চাওয়া হয়েছে।

বিস্তারিতভাবে উত্তর দেওয়ার জন্য এজেন্সির কাছে কিছুটা সময় চেয়েছেন পাকিস্তানের দুই ক্রিকেটার। এমন তথ্যই দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। তাদের প্রতিবেদন অনুযায়ী, এনসিসিআইএ কার্যালয়ে যাওয়ার আগে পিসিবির সঙ্গে যোগাযোগ করেছিলেন রিজওয়ান ও ইমাম। জানা গেছে, তৃতীয় একজন ক্রিকেটারকেও তলব করেছে প্রতিষ্ঠানটি। যদিও সেই ক্রিকেটারের নাম জানা যায়নি।

আরো পড়ুন: