শান মাসুদকে নিয়ে দুঃসংবাদ পেল পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ
শান মাসুদ, ফাইল ফটো
শান মাসুদ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার শান মাসুদ। প্রথম টেস্টে শতরান করা এই বাঁহাতি ব্যাটার আঙুলের চোটে ছিটকে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় বাম হাতের তর্জনীতে চোট পান মাসুদ। জেইডেন সিলসের একটি বল তার হাতে আঘাত হানে। পরে পরীক্ষা-নিরীক্ষায় চোটের বিষয়টি নিশ্চিত হয়। ওই ইনিংসে ১৮৪ বলে ১২টি চার মেরে ১০৯ রান করেছিলেন তিনি।

চোটের প্রভাব ম্যাচের শেষ ভাগেই স্পষ্ট হয়ে ওঠে। চতুর্থ দিনের সকালে তিনি মাঠে নামতে পারেননি। পরে দ্বিতীয় ইনিংসে দলের কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নামলেও পুরোপুরি স্বাভাবিক ছিলেন না। প্রায় এক হাতেই ব্যাট করে তিন রান করে বিদায় নেন তিনি।

ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত ম্যাচে ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৫৩ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেই অবস্থায় অষ্টম ব্যাটার হিসেবে নামেন মাসুদ। তবে চোটের কারণে বড় কোনো অবদান রাখতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৯০ রানে হেরে যায় পাকিস্তান।

মাসুদ কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আগামী ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও তিনি ওয়েস্ট ইন্ডিজেই দলের সঙ্গে থাকবেন এবং পরে ইংল্যান্ড সফরেও দলের সঙ্গে যাবেন।

আগামী রোববার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে মাসুদের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন আব্দুল্লাহ শফিক, সাউদ শাকিল কিংবা এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া আওয়াইস জাফরের।

আরো পড়ুন: