ভালো শুরুর পর ফিরলেন হৃদয়

এলপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ভালো শুরুর পর ফিরলেন হৃদয়

কামিল মিশারা, ইব্রাহিম জাদরান ও ভানুকা রাজাপাকশে ফেরায় সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়ার বিকল্প ছিল না তাওহীদ হৃদয়ের। ছন্দে থাকা ডানহাতি ব্যাটার ভালো শুরুও পেয়েছিলেন। তবে ইনিংসটা বড় করতে পারলেন না। মঈন আলীর বলে স্লগ সুইপ করে স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন হৃদয়। একটি করে ছক্কা ও চারে ১৬ বলে ২১ রান করেছেন বাংলাদেশি এই ব্যাটার। ৬ বলে ৪ রান নিয়ে ব্যাটিং করছেন সাকিব।

সাকিব-হৃদয়কে নিয়ে ব্যাটিংয়ে জাফনা

ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ব্যাটিং করতে গিয়ে আঙুলে খানিকটা আঘাত পেয়েছেন সাকিব আল হাসান। খানিকটা অস্বস্তিতেও দেখা গেছে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে। তবুও জাফনা কিংসের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে রাখা হয়েছে তাকে। সাকিবের পাশাপাশি একাদশে আছেন ব্যাটার তাওহীদ হৃদয়ও। ক্যান্ডি টস জিতে বোলিং নেওয়ায় আগে ব্যাটিং করতে হবে জাফনাকে।

আরো পড়ুন: