স্টোকসের অবসরের ঘোষণায় নিয়ম না মানায় ইসিবিকে আইসিসির চিঠি

ইংল্যান্ড ক্রিকেট
ভিডিও থেকে নেওয়া
ভিডিও থেকে নেওয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেন স্টোকস। টেস্ট অধিনায়কের অবসরের খবর প্রকাশের জন্য সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে ড্রেসিং রুমের ভিডিও ধারণের অনুমতি দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমন ঘটনায় আচরণবিধি ভঙ্গ করায় ইসিবিকে চিঠি দিয়েছে আইসিসি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ‍তৃতীয় টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে বোলিং করছিলেন স্টোকস। এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির টেস্ট অধিনায়কের অবসরের একটি ভিডিও প্রকাশ করে সম্প্রচারকারী প্রতিষ্ঠান। এমন সময় স্টোকসের অবসরের ঘোষণার ভিডিও প্রকাশ করে তারা।

যেখানে দেখা যাচ্ছে চতুর্থদিন সকালে সতীর্থদের কাছে নিজের অবসরের কথা জানাচ্ছেন ৩৫ বছর বয়সী তারকা অলরাউন্ডার। ড্রেসিং রুমের সেই ভিডিও ধারণ করা হয় এবং বেলা ৩ টা ২৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। যা কিনা আইসিসির আচরণবিধির পরিপন্থী।

আইসিসির অভিযোগ, ম্যাচের মাঝপথে ড্রেসিংরুমের ভেতরের এমন দৃশ্য ধারণ ও প্রচার করে ইসিবি তাদের ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া’ (পিএমওএ) সংক্রান্ত আচরণবিধি লঙ্ঘন করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, ড্রেসিংরুমে কোনো ধরনের ভিডিও বা অডিও রেকর্ডিং যন্ত্র রাখা বা সেখান থেকে ফুটেজ প্রচার করা নিষিদ্ধ।

ইসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হলে আইসিসি স্পষ্টভাবে জানায়, ড্রেসিং রুমের ভেতরের ধারণকৃত কোনো ফুটেজে অডিও থাকা যাবে না এবং ম্যাচ শেষ হওয়ার আগে তা প্রকাশ করা যাবে না। অথচ সেই ভিডিওতে দেখা যায় সতীর্থদের উদ্দেশ্যে স্টোকস বলছেন, ‘মাঠে যাও এবং আগামী দুই দিন নিজেদের সবকিছু উজাড় করে দাও।’ পাশাপাশি তখন দ্বিতীয় সেশনের খেলা চলছিল।

অর্থাৎ দুইটি নিয়মের একটিও মানেনি ইসিবি। এমন অবস্থায় দেশটির ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে আইসিসি। লর্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সময় আইসিসি সভাপতি জয় শাহর সঙ্গে বৈঠক হয়েছে ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসনের। যদিও এখনো পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে আনুষ্ঠানিকভাবে চিঠির জবাব দেয়নি ইসিবি।

আরো পড়ুন: