এমনকি অনেক দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে খেললেও তিন ম্যাচের বেশি খেলেনি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এবার তারা ৪ ম্যাচের সিরিজ খেলতে চলেছে। যা ঐতিহাসিকও বটে। বিশেষ করে নিউজিল্যান্ড ২৭ বছর ধরে ৪ ম্যাচের সিরিজ খেলেনি।
১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে সবশেষ চার ম্যাচের সিরিজ খেলেছিল তারা। যেখানে ২-১ ব্যবধানে জিতেছিল কিউইরা। এদিকে এবারের সিরিজটি ছিল আদতে তিন ম্যাচেরই। বাংলাদেশের বিপক্ষে ২০২৭ সালের মার্চের সিরিজটি এক বছর এগিয়ে আনা হয়েছে।
আর আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটি বাতিল করেছে অজিরা। এর ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে একটি ম্যাচ বাড়ানো হয়েছে। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের টেস্ট সিরিজটি হবে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে।
পার্থে টেস্ট সিরিজটি শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে। শেষ টেস্ট শুরু ৪ জানুয়ারি। আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার মৌসুম।