বাবা-ছেলের ৫৯০ রানের জুটি, ৪২ ছক্কায় ছেলের অপরাজিত ৪০২

ক্রিকেট অস্ট্রেলিয়া
বাবা ড্যারেন ও ছেলে স্যাম মিলে ৫৯০ রানের উদ্বোধনী জুটি গড়েছেন
বাবা ড্যারেন ও ছেলে স্যাম মিলে ৫৯০ রানের উদ্বোধনী জুটি গড়েছেন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
১৯৯৬ সালে মরফেটভিলের বিপক্ষে ১৮৪ রানের ইনিংস খেলেছিলেন ড্যারেন চিক। ম্যাচটা নিশ্চিতভাবেই কখনো ভুলতে পারবেন না তিনি। প্রায় ৩০ বছর আগে ড্যারেন যখন এমন ইনিংস খেলেছিলেন তখন তার ছেলে স্যামের বয়স ছিল মাত্র ৯ বছর। সাইড লাইনে বসে সেই ম্যাচটি দেখেছিলেন স্যাম।

প্রায় ৩০ বছর পর সেই ছেলের সঙ্গেই অবিশ্বাস্য এক জুটি গড়লেন ড্যারেন। অ্যাডিলেডে মরফেটভিলের বিপক্ষে ৫৯০ রানের উদ্বোধনী জুটি গড়েছেন। অ্যাসকোট পার্ক প্রাইমারি স্কুল ওভালে সেকশন ৮ এর ম্যাচে করোমান্দেল ক্রিকেট ক্লাবের হয়ে পুরো ৪০ ওভারই তারা দুজন ব্যাটিং করেছেন।

১০৮ বলে ১৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ৬৩ বছর বয়সি ড্যারেন। তার ছেলে ৩৮ বছর বয়সি স্যাম মাত্র ১৩৭ বলে ৪০২ রানের ইনিংস খেলেছেন। যখানে ৪২ ছক্কার সঙ্গে ৩০টি চারও মেরেছেন স্যাম। এমন পারফরম্যান্সের পর তাদের দুজনকে গার্ড অব অনার দিয়েছে প্রতিপক্ষ।

৩০ বছর আগের পুরনো স্মৃতি সামনে এনে ড্যারেন বলেন, ‘৩০ বছর পর স্যামের সঙ্গে দারুণ একটা সময় কাটল এবং তাকে এত খুশি হতে দেখলাম। দারুণ একটা জুটি হয়েছে। আমাদের দুজনের জন্যই বিশেষ।’

১৯৮৩ সাল থেকে করোমান্দেল ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন ড্যারেন। তবে ছেলের সঙ্গে ওমন জুটি গড়া তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। ছেলের পর নাতির সঙ্গেও খেলার স্বপ্ন দেখছেন তিনি। ড্যারেন বলেন, ‘ আমার লক্ষ্য হচ্ছে (নাতি) বড় না হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া। যতক্ষণ না আমি তার সঙ্গে খেলতে পারছি।’

আরো পড়ুন: