পাকিস্তান ম্যাচে ফিরবেন অভিষেক, আশায় ভারত

ভারতীয় ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টসের সময় অভিষেক শর্মার অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, ‘ঠিক জানি না, আরও দু-একটি ম্যাচ লাগতে পারে (ফিরতে)…।’ তবে ম্যাচ শেষে বরুণ চক্রবর্তী জানালেন পাকিস্তান ম্যাচ দিয়েই ফিরতে পারেন ভারতের বাঁহাতি ওপেনার।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিষেক। সেই অসুস্থতা নিয়েই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন। যদিও ১ বলে ০ রান করে ফিরতে হয়েছিল বাঁহাতি ওপেনারকে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ম্যাচ খেলার কারণে আরও শরীর খারাপ হয় অভিষেকের।

পেটের পীড়ায় অসুস্থ হওয়ায় দুদিন একটি প্রাইভেট হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। নামিবিয়া ম্যাচের আগে স্বল্প পরিসরে অনুশীলন করলেও ম্যাচ খেলতে পারেননি বাঁহাতি এই ওপেনার। ভারতের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, ১৫ ফেব্রুয়ারি। বরুণের আশা সেই ম্যাচ দিয়ে ফিরতে পারেন অভিষেক।

ম্যাচ শেষে বরুণ বলেন, ‘আমার মনে হয়, পরের ম্যাচেই খেলবে সে (অভিষেক)। যদিও ঠিক জানি না, তবে তার সঙ্গে যতটা কথটা বলেছি আমি, তাতে ভালো মনে হচ্ছে। আজকে কিছুটা অনুশীলনও করেছে। সে নিজেই বলেছে যে সেরে উঠছে।’

বিশ্বকাপের প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে স্বাগতিকরা। ইশান কিশানের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড নৈপূণ্যে দুই ম্যাচের দুইটিতে জিতে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে তারা। পরের ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই সুপার এইট নিশ্চিত হবে তাদের। হারলেও সুযোগ থাকবে নেদারল্যান্ডসকে হারিয়ে সেরা আটে ওঠার।

আরো পড়ুন: