দিল্লি থেকে ট্রেডে আবারও হায়দরবাদে নাটারাজন
আইপিএলের নিলামের এখনও বাকি মাস দুয়েক। এর মধ্যেই দল বদল শুরু হয়ে গেছে। দিল্লি ক্যাপিটালস ছেড়ে ট্রেডের মাধ্যমে পুরনো দল সানরাজার্স হায়দরাবাদে ফিরেছেন ভারতীয় পেসার থাঙ্গারাসু নাটারাজন। তার বিনিময়ে হায়দরবাদ দিল্লিকে দিয়ে দিয়েছে লেগ স্পিনার জিশান আনসারিকে।