জাফনার হয়ে এলপিএল খেলবেন হৃদয়
৩০ হাজার মার্কিন ডলারের গোল্ড ক্যাটাগরিতে থাকলেও ড্রাফট থেকে তাওহীদ হৃদয়কে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে টুর্নামেন্টের কয়েক দিন পেরিয়ে যাওয়ার পর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেলেন বাংলাদেশের তারকা ব্যাটার। চলমান এলপিএলে জাফনা কিংসের হয়ে খেলবেন হৃদয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।