ভারত সূর্যবংশীর মতো আরো ক্রিকেটার তৈরি করবে: সাকিব
এক বৈভব সূর্যবংশীতেই যেন বুঁদ হয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। মাত্র ১৫ বছর বয়সেই বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে বাঘা বাঘা বোলারদের ওপর দাপট দেখাচ্ছেন তিনি। আইপিএলে এমন পারফরম্যান্সের পর ভারতীয় জাতীয় দলে কড়া নাড়ছেন এই কিশোর। এর আগেও অভিষেক শর্মা, ইয়াশভি জয়সাওয়ালরাও আন্তর্জাতিক ক্রিকেটে পা দেবার আগেই বিশ্ব ক্রিকেটে সরগোল ফেলে দিয়েছিলেন।