এলপিএলে পাওয়া চোটে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট থেকেও ছিটকে গেছেন তিনি। মেন্ডিসের চোটে কপাল খুলেছে নিরোশান ডিকওয়েলার। তিন বছর শ্রীলঙ্কার টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। ২০২৩ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে সাদা পোশাকের ম্যাচ খেলেছিলেন ৩৩ বছর বয়সী ডিকওয়েলা।
কব্জির চোট থেকে এখনো সেরে উঠতে না পারায় ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়নি পাথুম নিশাঙ্কাকে। ডানহাতি ওপেনার না থাকায় সুযোগ পেয়েছেন আনক্যাপড টপ অর্ডার ব্যাটার পাসিন্দু সোরিয়াবান্দারা। তবে ওপেনার হিসেবে দেখা যেতে পারে লাহিরু উদারা ও নিশান মাদুশকাকে। এ ছাড়া ভারতের বিপক্ষে আছেন কেশারা নুয়ান্থা। তারা দুজনই শ্রীলঙ্কার সবশেষ টেস্ট দলে ছিলেন।
তিন বছরের বেশি সময় আগে শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট খেলেছেন দিলশান মাদুশঙ্কা। তাকেও দলে ফেরানো হয়েছে। পেসার হিসেবে স্কোয়াডে আছেন লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, মাদুশঙ্কা ও আসিথা ফার্নান্দো। পঞ্চম পেসার হিসেবে আছেন অলরাউন্ডার মিলান রত্নায়েকে। স্পিনার হিসেবে আছেন প্রবাথ জয়াসুরিয়া, নুয়ান্থা, রমেশ মেন্ডিস, সোনাল দিনুশা।
শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার মোটামুটি সাজানোই। তিন থেকে পাঁচ নম্বর পর্যন্ত দেখা যাবে দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভাকে। ছয় কিংবা সাত নম্বরে ব্যাটিং করতে দেখা যেতে পারে উইকেটকিপার ব্যাটার ডিকওয়েলাকে। ১৫ আগষ্ট থেকে গলে শুরু হবে দুই টেস্টের প্রথম ম্যাচ।
শ্রীলঙ্কার প্রথম টেস্টের স্কোয়াড— ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, নিশান মাদুশকা, দীনেশ চান্দিমাল, পাসিন্দু সোরিয়াবান্দারা, সোনাল দিনুশা, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, কেসারা নুয়ান্থা, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো এবং দিলশান মাদুশঙ্কা।