প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ইমন

জিএসএল
পিএসএল
পিএসএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গ্লোবার সুপার লিগে (জিএসএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে লাহোর কালান্দার্স। এদিন টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পার্থ স্কর্চার্স অধিনায়ক অ্যাশটন টার্নার।

ব্যাটিংয়ে নেমে লাহোরকে প্রত্যাশিত শুরু এনে দিতে পারেননি শায়ান জাহাঙ্গীর ও শামিল হুসেইন। দুজনে মাত্র ১৯ রান যোগ করতে পেরেছেন ওপেনিং জুটিতে। শুরুতে লাহোর হারিয়েছেন শামিলের উইকেট। পাকিস্তানি এই ব্যাটার মাত্র ৪ রান করে আউট হয়েছেন।

ব্রোডি কাউচের ফুল লেংথের অফ স্টাম্পের বাইরের বলটি সোজা মাঠের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন তিনি। তবে ঠিকঠাক টাইমিং করতে পারেননি তিনি বল চলে যায় সোজা মিড অফে টার্নারের হাতে। ওয়ান ডাউনে শায়ানের সঙ্গে যোগ দেন আব্দুল্লাহ শফিক। এই দুজনের ব্যাটে পাওয়ার প্লেতেই ৪৪ রান তুলে নেয় লাহোর।

এরপর অ্যাশটন অ্যাগার বোল্ড করেন ১২ রান করা আব্দুল্লাহ শফিককে। ফলে দুজনের জুটি ভেঙেছে ৩৮ রানে। তৃতীয় উইকেটে শায়ানের সঙ্গে যোগ দেন পারভেজ হোসেন ইমন। যদিও তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। ডি আর্কি শর্টের বলে টার্নারকে ক্যাচ দিয়ে মাত্র ৯ বলে ৩ রান করেই ফেরেন ইমন।

পার্থ স্কর্চার্স একাদশ: অ্যাশটন টার্নার (অধিনায়ক), ডি'আর্কি শর্ট, আন্দ্রে ফ্লেচার, উসমান খান, আকিল হোসেন, অ্যাশটন আগার, জোয়েল কার্টিস (উইকেটকিপার), সুফিয়ান মুকিম, ডিয়ান ফরেস্টার, ঝাই রিচার্ডসন, ব্রোডি কাউচ।

লাহোর কালান্দার্স একাদশ: শায়ান জাহাঙ্গীর, আবদুল্লাহ শফিক, শামিল হুসাইন, ফারহান ইউসুফ, মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), মুহাম্মদ ইমরান রনধাওয়া, মেহরান মুমতাজ, আলি সাব্বির, শাহাব খান, উসামা মীর।

আরো পড়ুন: