হায়দরাবাদে পেইনের বদলি কোয়েতজি

আইপিএল
আইপিএল
আইপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোটের কারণে এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দরবাদের পেসার ডেভিড পেইন। তার বদলি হিসেবে সাউথ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েতজিকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এই মৌসুমে হায়দরবাদের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন পেইন, এরপর গোড়ালির চোটে তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে যান। এদিকে গত ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন কোয়েতজি।

যদিও এর আগে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন এবং ১৪ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন। ২৫ বছর বয়সী এই পেসার সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবগুলো ম্যাচই খেলেছেন তিনি। কোয়েতজিকে দলে নিতে ২ কোটি রুপি খরচ করতে হচ্ছে হায়দরাবাদকে।

এদিকে অধিনায়ক প্যাট কামিন্সের যোগ দেয়ায় পেস আক্রমণ নিয়ে অনেকটাই নির্ভার হতে চলেছে হায়দরাবাদ। জানা গেছে শুক্রবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন হায়দরাবাদের নিয়মিত এই অধিনায়ক।

২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে তার খেলার কথা রয়েছে। বর্তমানে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে হায়দরাবাদ। ১৮ এপ্রিল তারা চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে।

আরো পড়ুন: