আইয়ারের জরিমানা বেড়ে এবার ২৪ লাখ রুপি

আইপিএল
পাঞ্জাবের জার্সিতে শ্রেয়াস আইয়ার
পাঞ্জাবের জার্সিতে শ্রেয়াস আইয়ার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাঞ্জাব কিংস জিতছে, তবে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের পিছু ছাড়ছে না জরিমানা। প্রথম ম্যাচে জয়ের পর স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হয়েছিল তাকে। দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় দলের পারফরম্যান্স ছিল আরও দাপুটে। তবু শাস্তি এড়াতে পারেননি, বরং জরিমানার অঙ্ক হয়েছে দ্বিগুণ।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শুক্রবারের ম্যাচে জয়ের পর শ্রেয়াসকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। ইম্প্যাক্ট প্লেয়ারসহ দলের অন্য সদস্যদের জরিমানা করা হয়েছে ৬ লাখ রুপি কিংবা ম্যাচ ফির ২৫ শতাংশ, যেটি কম।

মৌসুমে দ্বিতীয়বার স্লো ওভার রেটের কারণে আইয়ারের জরিমানা এবার বেড়ে গেছে। আইপিএলের আসর মাত্র শুরুর দিকে। দলগুলো মাত্র একটি বা দুটি করে ম্যাচ খেলেছে। প্রথম দুই ম্যাচেই শাস্তি পাওয়ায় সামনে আরও কঠোর জরিমানার আশঙ্কা থাকছে আইয়ারের সামনে।

স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনলেও মাঠে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে পাঞ্জাব। চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করে তারা ২১০ রান তাড়া করে জিতেছে। চেন্নাইয়ের হয়ে আয়ুশ মাত্রে ৪৩ বলে করেন ৭৩, শিভম দুবে ২৭ বলে অপরাজিত ৪৫, আর সরফরাজ খান ১২ বলে যোগ করেন ৩২ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রিয়ানশ আরিয়ার ১১ বলে ৩৯ রানের পর প্রাভসিমরান সিং করেন ৩৪ বলে ৪৩। তিন নম্বরে নেমে কুপার কনোলি ২২ বলে করেন ৩৬। অধিনায়ক শ্রেয়াস আইয়ার খেলেন ২৯ বলে ৫০ রানের ইনিংস। আর তাতে ভর করেই ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় পাঞ্জাব।

আরো পড়ুন: