বল টেম্পারিংয়ের শাস্তির বিরুদ্ধে আপিল করলেন ফখর

পিএসএল
লাহোরের জার্সিতে ফখর জামান
লাহোরের জার্সিতে ফখর জামান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিং করে বিতর্কে জড়িয়েছেন লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামান। এই ঘটনায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শাস্তি মেনে নেয়ার বদলে এর বিরুদ্ধে আপিল করেছেন এই বাঁহাতি ব্যাটার।

পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানায়। এরপরই ফখর দ্রুত আপিল করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রের বরাতে জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সও এই আপিলকে সমর্থন করছে এবং তাদের দাবি, ফখরের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।

ঘটনার সূত্রপাত রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচে। ১৩১ রানের লক্ষ্য তাড়া করে করাচি ৪ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় পায়। ম্যাচের শেষ দিকে বল টেম্পারিংয়ের অভিযোগে লাহোরকে ৫ রান জরিমানা করা হয়। এই অভিযোগ ওঠে ফখরের বিরুদ্ধে।

তিনি তা সরাসরি অস্বীকার করেন এবং বিষয়টি ডিসিপ্লিনারি কমিটিতে পূনর্বিবেচনার আহ্বান জানান। এরপরই ম্যাচ রেফারি রোশান মহানামা তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেন। লাহোর দলে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন।

দুজনই দলের প্রথম দুটি ম্যাচে খেলেছেন। মুস্তাফিজ ৮ ওভারে ৩৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট, দিয়েছেন ১৮টি ডট বল। ইমন সাধারণত ওপেনিংয়ে খেললেও এই টুর্নামেন্টে তাকে চার নম্বরে নামানো হয়েছে। দুটি ম্যাচ মিলিয়ে তার সংগ্রহ ২৬ রান। এ পর্যন্ত দুটি ম্যাচ খেলে একটি জয় ও একটি হার নিয়ে দুই পয়েন্ট সংগ্রহ করেছে লাহোর কালান্দার্স।

আরো পড়ুন: