বিগব্যাশে আগ্রহ আইপিএল মালিকদের, কিন্তু আটকে দিচ্ছে কঠিন শর্ত
বিগ ব্যাশ লিগে (বিবিএল) বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ার পর অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন এক যুগের শুরু হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ইতোমধ্যে মেলবোর্ন রেনেগেডসের ১০০ শতাংশ মালিকানা বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর নামও উঠে আসছে। তবে সুযোগ তৈরি হলেও আইপিএল মালিকরা এখনই বড় অঙ্কের বিনিয়োগে ঝাঁপিয়ে পড়তে খুব একটা আগ্রহী নন। মালিকানা ও নিয়ন্ত্রণ থেকে শুরু করে খেলোয়াড়দের প্রাপ্যতাসহ বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে।