সাকিবের দলে খেলবেন হেলস-রুশোরা

ইইউটি-২০
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ (ইইউটি-২০)। আইসিসির অনুমোদন পাওয়া টুর্নামেন্টের পর্দা উঠবে ৬ জুন। যার ফাইনাল হবে ১৪ জুন। টুর্নামেন্টের প্রথম আসরেই খেলবেন সাকিব আল হাসান। ড্রাফটের আগেই বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ব্রাসেলস ইউনাইটেড।

সাকিব ছাড়াও ব্রাসেলসের হয়ে খেলবেন অ্যালেক্স হেলস, জেসন রয়, শেলডন কটরেল, রাইলি রুশো, আন্দ্রিস গুস, রবি বোপারার মতো ক্রিকেটাররা। ব্রাসেলেসের পাশাপাশি ইইউটি-২০তে অংশ নেবে জেবি ব্রুগেস,

অ্যান্টওয়ার্প অ্যাঙ্কর্স, ঘেণ্ট গ্লাডিয়েটর্স এবং লিজ রেড লায়ন্স। বিশ্বের বেশ কয়েক জন তারকা ক্রিকেটার খেলবেন ফ্র্যাঞ্চাইজিগুলোতে।

ব্রুগেসের হয়ে রাসি ভ্যান ডার ডাসেন, কলিন মুনরো, ওয়েন পার্নেল, নিখিল চৌধুরি, দীপেন্দ্র সিং আইরি, অনিল শাহ, গুলশান ঝা, অ্যাডাম রসিংটনরা খেলবেন। অ্যান্টওয়ার্পের জার্সিতে দেখা যাবে আন্দ্রে রাসেল, মার্টিন গাপটিল, হার্দুস ভিলজোয়েন, উইয়ান লুবে, ডেভিড ভিসে।

এ ছাড়া ঘেণ্টের হয়ে টেম্বা বাভুমা, জেমস ভিন্স, ডোয়াইন প্রিটোরিয়াস, জস ব্রাউন, ওয়াকার সালামখিল এবং লিজের হয়ে খেলবেন ফাফ ডু প্লেসি, শোয়েব মালিক, ক্রিস লিন, কোরি অ্যান্ডারসন, বেন ডাঙ্ক, শ্যাডলি ভ্যান শ্যালভিক, সন্দীপ লামিচানে, ওবেদ ম্যাককয়।

ড্রাফট শেষে ৫ দলের চূড়ান্ত স্কোয়াড:


ব্রাসেলস ইউনাইটেড— সাকিব আল হাসান, অ্যালেক্স হেলস, জেসন রয়, শেলডন কটরেল, রাইলি রুশো, আন্দ্রিস গুস, রবি বোপারা, আব্দুল হাই মুহাম্মদ, খালিদ আহমদী, সুলতান দিওয়ান আলী, সেফাত সাঘারাই, বাস ডি লিড, গিওডন পিটার্স, দাউড আহমদজাই, ফরিদুন, দাউদজাই, হাসান খান এবং যুবরাজ সামরা।

জেবি ব্রুগেস— রাসি ভ্যান ডার ডাসেন, কলিন মুনরো, ওয়েন পার্নেল, নিখিল চৌধুরি, দীপেন্দ্র সিং আইরি, অনিল শাহ, গুলশান ঝা, অ্যাডাম রসিংটন, জাখিল সাবের, মুনিব, শফিউল্লাহ, নিশ্চল শ্রেষ্ঠা, ইভান জোন্স, থমাস কবির, জুনাইদ সিদ্দিকী, লাহিরু মিলান্থা, ললিত রাজবংশী এবং ইশান পান্ডিয়া।

অ্যান্টওয়ার্প অ্যাঙ্কর্স— আন্দ্রে রাসেল, মার্টিন গাপটিল, হার্দুস ভিলজোয়েন, উইয়ান লুবে, ডেভিড ভিসে, ম্যাক্স চু, ডেলানো পোস্টিজিটার, রুবেন ট্রাম্পেলম্যান, আয়ান আফজাল খান, মার্ক ওয়াট, ট্রিস্টিয়ান লুস, আসিফ শেখ, বুরহান নিয়াজ, আব্দুল জব্বার জাবারখিল, সৈয়দ হাকিম, শের আলী, আদভাট ধাবে এবং লাকি আলী মালিক।

ঘেণ্ট গ্লাডিয়েটর্স— টেম্বা বাভুমা, জেমস ভিন্স, ডোয়াইন প্রিটোরিয়াস, জস ব্রাউন, ওয়াকার সালামখিল, রোহিত পাউডেল, ডুয়ান জানসেন, স্যাম হার্পার, অজয় কুমার, খুজাইমা বিন তানভীর, বেন মানেনটি, রিচি বেরিংটন, হাদিসউল্লাহ তারাখেল, আন্টুম নাকভি, ইফতেখার খানখেল, শেরুল মেহতা এবং ক্রিস্টিয়ান কালুগামাগে।

লিজ রেড লায়ন্স— ফাফ ডু প্লেসি, শোয়েব মালিক, ক্রিস লিন, কোরি অ্যান্ডারসন, বেন ডাঙ্ক, শ্যাডলি ভ্যান শ্যালভিক, সন্দীপ লামিচানে, ওবেদ ম্যাককয়, কালিম সানা, হারমীত সিং, জাসপার ডেভিডসন, রমেশ মেন্ডিস, আলী রাজা, সৈয়দ আশিকুল্লাহ, ওমিদ রাহমি, ওমিদ মালিক খে, গোমোলেলো ফিরি এবং ফ্রেডি হেল্ডরিচ।

আরো পড়ুন: