নতুন নির্দেশনা অনুযায়ী, ম্যাচ বা অনুশীলনের জন্য মাঠে যেতে হলে সবাইকে টিম বাস ব্যবহার করতে হবে। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সুযোগ থাকছে না, এমনকি নিজের শহরে খেলা হলেও নয়।
পাশাপাশি জার্সি সংক্রান্ত নিয়মও কড়াকড়িভাবে মানতে হবে, অন্যথায় শাস্তির মুখে পড়তে হতে পারে ক্রিকেটারদের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় নির্দিষ্ট জার্সি পরতে হবে। জার্সি সংখ্যার পরিবর্তন হলে তা বোর্ডকে অন্তত ২৪ ঘণ্টা আগে জানাতে হবে।
বোর্ডের নির্দেশনায় সফরকালীন বিষয়েও স্পষ্ট করা হয়েছে সীমাবদ্ধতা। ড্রেসিং রুম ও অনুশীলন ক্ষেত্রেও আনা হয়েছে নতুন শৃঙ্খলা। ক্রিকেটারের পরিবারের সদস্যরা সাজঘরে ঢুকতে পারবেন না।
অনুশীলনের সময় মাঠেও ঢোকা যাবে না। সম্প্রচার ও মাঠের আচরণ নিয়েও নির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দেয়া হয়েছে। বিজ্ঞাপনী এলইডি বোর্ডে বল দিয়ে আঘাত করা যাবে না। বোর্ডের সামনে যেখানে সেখানে বসা যাবে না।
এ ছাড়া ম্যাচের দিন অনুশীলন সংক্রান্ত নিয়মও আগেই নির্ধারণ করে দিয়েছে বিসিসিআই। পিচ ও আউটফিল্ড রক্ষায় মূল মাঠে অনুশীলন নিষিদ্ধ রাখা হয়েছে, এবং নির্দিষ্ট নেট ব্যবহারের কথাই বলা হয়েছে। একই সঙ্গে প্রতিপক্ষ দলের নেট খালি থাকলেও সেখানে অনুশীলন না করার নির্দেশনা বহাল রয়েছে।