ঐতিহাসিক ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত
ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হবে দুই দেশের পুরুষ দল। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দেশের ক্রিকেট ইতিহাসে এটিই হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।