উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিলের পুরো আসরের সুচী ঘোষণা করেনি বিসিসিআই। প্রথম ২০ ম্যাচের সূচি প্রকাশ করেছে তারা। আগেই জানা গেছে এবারের আইপিএলের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
এদিকে ২৯ মার্চ কলকাতা নাইট রাইডার্স আইপিএল শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরের দিন রাজস্থান রয়্যালস খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। পাঞ্জাব কিংস নিজেদের প্রথম ম্যাচ খেলবে গুজরাট টাইটান্সের বিপক্ষে। আর লক্ষৌ সুপার জায়ান্টস প্রথম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।
আইপিএলের প্রথম ২০ ম্যাচের সূচি প্রকাশ-