এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তান

যুব এশিয়া কাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর গত যুব এশিয়া কাপে হোঁচট খায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বাদ পড়েছিলেন জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, ইকবাল হোসেন ইমনরা। গত আসরের দুঃখ ভুলে আবারও এশিয়ার সেরা হওয়ার লক্ষ্য নিয়ে ওমানে যাবেন টাইগার যুবারা।

৫ নভেম্বর পর্দা উঠবে এশিয়া কাপের আগামী আসরের। ৫০ ওভারের টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর। যুব এশিয়া কাপের ৮ দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল অনূর্ধ্ব-১৯ দল।

‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশের যুবারা। যেখানে তাদের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার ম্যাচ দিয়ে পর্দা উঠবে যুব এশিয়া কাপের। একই দিন মাঠে নামবে বাংলাদেশও। যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।

বাংলাদেশের যুবাদের দ্বিতীয় ম্যাচ ৭ নভেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। ম্যাচটি হবে ৯ নভেম্বর। প্রতিটি গ্রুপে পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ১২ নভেম্বর হবে সেমিফাইনাল।

যেখানে প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্স আপের সঙ্গে। অন্য দিকে দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে ‘এ’ গ্রুপের রানার্স আপের বিপক্ষে। সেমিফাইনাল জেতা দুই দল ১৪ নভেম্বর খেলবে ফাইনাল।

আরো পড়ুন: