এই দুজনের ব্যাটে ভর করে ২৮৪ রান করেছে ঢাকা। তাইবুর ২০১ বলে ১০৮ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। অন্যদিকে সুমন অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি ফিরেছেন ৯৪ রান করে। শেষের দিকের আর কোনো ব্যাটারই বলার মতো কোনো রান করতে পারেননি। তাইবুর ও সুমন মিলে এদিন ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন।
সপ্তম উইকেট জুটিতে ১২৬ রান যোগ করেন তাইবুর এবং সুমন। তাইবুরের ইনিংস সাজানো ছিল ১২টি চারে। কোনো ছক্কা মারেননি তিনি। সুমনও ৯টি চার মেরেছেন ইনিংস জুড়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি এটি তাইবুরের দ্বিতীয় সেঞ্চুরি। এই দুজনের কারণেই রংপুরের লিড আরও বড় হতে পারেনি।
এদিকে রংপুরের হয়ে স্বাধীন ইসলাম, আবু হাশিম, ইকবাল হোসেন এবং মোহাম্মদ রিজওয়ান দুটো করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন মেহেদী হাসান ও আলাউদ্দিন বাবু। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে রংপুর। তারা ৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে।
শেষ বিকেলে দ্বিতীয় ইনিংস শুরু করে ৬ ওভার ১ বল ব্যাটিং করতে পেরেছে রংপুর। তবে এই ৬ ওভারে ম্যাচ জমিয়ে দিয়েছে ঢাকা। দুই ওপেনার অনিক সরকার ও মিম মোসাদ্দেক আউট হয়েছেন শূন্য রানে। অনিককে আউট করেন রিপন মন্ডল। আর মিম আউট হয়েছেন আরিফ আহমেদের। শূন্য রানে আব্দুল্লাহ আল মামুনকে আউট করেছেন এনামুল হক।
রংপুরের হয়ে ইকবাল হোসেন অপরাজিত আছেন ৬ রান নিয়ে। শূন্য রানে অপরাজিত আবু হাসিম। তৃতীয় দিন শেষে ৬২ রানের লিড রয়েছে রংপুরের। চতুর্থ ও শেষদিনে ঢাকা চাইবে দ্রুত গুটিয়ে দিতে রংপুরকে। অন্যদিকে লিট যতটা সম্ভব বাড়িয়ে নেয়ার চেষ্টায় থাকবে রংপুর।